Email: info@kokshopoth.com
April 26, 2026
Kokshopoth

রিতম রিত 

Apr 24, 2026

 কবিতা

রিতম রিত

এন্ট্রপি : ধ্বংসের ধ্রুবক 

 

বাড়িরা গলে যাচ্ছে—

মিসাইলের আগুনে, শিশুদের কান্নায়,

যেন কঠিন পদার্থ থেকে তরল, তরল থেকে গ্যাস।

শহরটা এখন এক অস্থির অণুসমষ্টি 

যেখানে মৃত্যুই একমাত্র বিকিরণ।                                        

 

 

 

মানুষ ছুটছে, এলোমেলো অণুর মতো

কৃষ্ণ সাগর থেকে লোহিত সাগর

কেউ জানে না কোন দিক ঠান্ডা, কোনটা নিরাপদ।

“ক্ষমতা”র তো জানা উচিত—

অবস্থার পরিবর্তন না ঘটলে 

সময়ের সাথে এন্ট্রপি বেড়েই চলে,

তাহলে এই বিশৃঙ্খলা কবে শান্তির দিকে যাবে?

 

মানুষের আর্তনাদ হারিয়ে যাচ্ছে রাডারের শব্দে…

 

ঘর বাড়ি, কাঠ, পাথর, মানুষের দেহ

সব গলে যাচ্ছে, গলছে না শুধু ধ্বংসকারীর হৃদয়। 

Previous Post

Next Post

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *