সংখ্যা #৫৪-৫৫

সম্পাদকের কলম থেকে

বিশ্বে প্রায় ত্রিশ কোটি মানুষের মাতৃভাষা বাংলা। সরকারি হিসেবে দুনিয়ার সপ্তম কথিত ভাষা।  সামগ্রিক ভাবে বাংলা সংস্কৃতির যে অর্জিত খ্যাতি তা এই উপমহাদেশের আর কোন ভাষাতে তা দুর্লভ। এটা কোন জাত্যভিমান নয়। অর্জনের ইতিহাস। পৃথিবীতে ভাষাকে হাতিয়ার করে একটি সমগ্র দেশের জন্ম অতি বিরল ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ।

বাংলাদেশ শুধু এক রাষ্ট্রের ভৌগোলিকতার চিহ্ন নয়। এই অর্জনের স্বর সমগ্র বাঙালি জাতির। রাজনৈতিক সঙ্কীর্ণতাকে হারিয়ে দিয়ে বারম্বার আমরা আমাদের সাংস্কৃতিক বন্ধনকে অটুট রেখেছি। এ লড়াই লড়তে হবেই। এ’তো আপন অস্ত্বিত্বের  সংগ্রাম। তাই বাংলাদেশ একটি চেতনার নামও। বারে বারে এই চেতনারই জয় হয়েছে। আধুনিক কালের প্রথম আঘাত ১৯০৫ এর বঙ্গভঙ্গের অপচেষ্টা। যা আজও চলেছে। ভারতে বাঙ্গালির লড়াইটাও লক্ষণীয়।

বাংলাদেশের অস্থিরতা, মৌলবাদের উত্থান আমাদের সমগ্র জাতিকেই বিব্রত করে। গত ২৪ ের জুলাই থেকে তা নিরন্তর ঘনীভূত হয়েছে। এই পরিপ্রেক্ষিতকে মাথায় রেখে কিছু সাহিত্যিক-সাংস্ক্রিতিক প্রতিক্রিয়া সংগ্রহ করে এবারের বাংলাদেশ সংখ্যা। এ নয় যে, এই লেখাগুলো শুধুই বাংলাদেশি লেখকের। দুপার বাঙলার লেখক কর্মীরাই আছেন। এমনও নয়, প্রতিক্রিয়া বলতে শুধুই কোন অরাজকতার বৃন্দগান।  কী ভাবে এই অস্থিরতায় কলম বেঁকে যায় তাও নয় কেবল। উদ্দেশ্য শুধুই কী ভাবে এ সময়ের শব্দিত অনুধাবন উঠে আসে তা দেখার ও পাঠকের সঙ্গে ভাগ করে নেওয়ার। এই সংখ্যার লেখাগুলিকে এভাবেই দেখতে হবে।

এবারের একুশে ফেব্রুয়ারি এভাবেই উদযাপিত হোক।   

কবিতা

রম্য রচনা ও নিবন্ধ