Kokshopoth কৌশিক সেন-এর কবিতাগুচ্ছ kokshopoth Jul 3, 2026 কৌশিক সেন-এর কবিতাগুচ্ছ প্রায় একুশ বছর দিল্লিপ্রবাসী, জন্ম ও বেড়ে ওঠা বহরমপুর শহরে। কর্মসূত্রে কেন্দ্রীয় সরকারী আধিকারিক হলেও ধর্মসূত্রে ও মর্মসূত্রে পরিচয় কবি, একান্তভাবেই। উত্তর চল্লিশের কবি তাই কবিতাকেই জীবনদর্শন হিসেবে বিশ্বাস করেন। ১বেহেশ্ত ঘুম ভাঙে ঝুমঝুমরোগেগোরস্থানে অব্যয়কালিরঙ লেপে দেওয়াখানকিবলয়। যদি বলি শাপ, মেনে নিওমেনে নিও জাফরানিফুলবাতাবিবনের পাশে একা গলেমোমের পুতুল। সরেজমিনের পর স্তূপ সাজেফাঁদ পাতে ছৌএ অকাল বরিষণমাঝেচুপচুপে একা ছোটবউ।। ২প্রহার বেয়োনেট চাগিয়ে রেখেছি! ময়ূরের ডানা থেকে স্বরঘাতকের তর্জমাটুকুআষাঢ়ে চাহনি দেখাঅন্ধ শৃগালী। এই সুখ ক্যানাইন নয়দাঁতের মুদ্রা আঁকাশামুক ঝিনুক,কতটুকু কুড়িয়েছি বলো! বেয়োনেট বাগিয়ে ধরেছিমোরগের ঝুঁটি থেকে ফুলবারোমাস ব্যথা সওয়াবিরহের মল্লিকাবন… সেটুকুই সামলে রেখেছি। ৩জলপট্টি ভিজে গেছে অকারণজ্বরের কৃ’ধাতু জুড়েগঙ্গাস্নান যেন! আমাদের ধাতুরোগ নাইআমাদের সঙ্গতি নাইসঙ্কেত জুড়ে শুধু ধূধূ মাঠগনগনে আঁচ,কামনায় শিহরণ শিখি। আচারে গ্রহণসুখউত্তাপে নেচে ওঠে বন্যময়ূর।আমাদের উপভোগ নাইআমাদের উপশম নাইআমাদের উপাচার নাই, একটুও! ৪অনৃতকাব্য যদি দেখো সাদাখাতা, জেনে রেখোচাঁদরক্তে কবিতা লিখিনা আর সমুখে বিলয়বাড়ি, পাঁচিলের আগাছাসকলখুঁত ধরে বসে থাকা পদ্যপরব। যদি দেখো ভরাযাম, জেনে রেখোকবিতার সম্মতি নাই। প্রহর গুনেছ মাগো, বাসনার রঙছিন্নপত্রে লিখে রাখি ফিনকিতরল যদি দেখো অমানিশা, জেনে রেখোকবিতার লাশ ভাসে দহে।।