মলয় গোস্বামী এক শ্রদ্ধেয় অগ্রজ কবি। আমরা তাঁকে পড়ছি কবে থেকে, মনেও পড়ে না। এখনও লিখে চলেছেন। আমাদের এক সজীব অনুপ্রেরণা। আমরা যখন কবিতা লিখতে পড়তে মুঠোফোনকেই নিয়তি মেনে নিয়েছি, মলয় এখনও কলম নির্ভর। এখনও কিছু মানুষ কলম দিয়ে লেখেন এ কথাটাই হয়তো আশ্চর্যের শোনাবে অনেকের কাছে; বিশেষত নব প্রজন্মের কাছে! অনেক তরুণ কবির কাছে শুনেছি, It doesn’t matter! হয়তো সত্যিই করে না! তবে রবীন্দ্রনাথের হস্তাক্ষরে কাটাকুটিও যে কী উন্নত শিল্প হয়ে উঠেছিলো, তাও বা ভুলি কী করে!
কবির হস্তাক্ষরে কবিতা প্রকাশের প্রয়োজনোটা এখানেই। এবং জলঘড়ি পত্রিকায় দেখেছি, ওঁরা এটা নিয়মতই করেন! কক্ষপথ অনুপ্রাণিত।
কবির কাছে চাইতেই উদার হাতে পাঠিয়ে দিলেন। কৃপণতা দেখান নি! আমরা রাজভিখারি নই বলেই হয়তো!