Email: info@kokshopoth.com
May 18, 2026
Kokshopoth

কবিতাঃ মলয় গোস্বামী

May 15, 2026

কবিতাঃ মলয় গোস্বামী

বাংলা সাহিত্যের সচেতন পাঠকের কাছে মলয় গোস্বামীর পরিচয় দেওয়া অনাবশ্যক। অগ্রজ কবি, উপন্যাসকার, গল্প লেখক। শিল্পের প্রায় সকল বিভাগেই তাঁর সজাগ উৎসাহ ও উপস্থিতি। আমরা তাঁর দরাজ গলার গানেরও সমান ভক্ত। এক সপ্রাণ ব্যক্তিত্ব। Homo sum, humani nihil a me alienum puto এই আপ্তবাক্যের এক জীবন্ত উদাহরণ।

উল্লেখযোগ্য কাব্য গ্রন্থের কয়েকটিঃ স্মৃতিতে সময়ে ছুঁড়ি অলৌকিক জাল, সকালের জবা ও কুসুম, মন খারাপের বিলম্বিত গরু, শ্রেষ্ঠ কবিতা পঞ্চাশ, ইত্যাদি।

কক্ষপথ তাঁর একটি কবিতা প্রকাশ করতে পেরে সম্মানিত।

কেউ বাড়ি নেই

 

একটু আগে গা মুছেছি

 

 

মুছতে মুছতে হঠাৎ মনে হলো

 

 

             বুক খুব ভালোভাবে মুছেছি

 

 

 

 

তিনটে ঘর পারাপার করা হলো

 

 

 

সব ঘরে সন্ধ্যা

 

 

 

পেছনের ঘরে আলো জ্বালা নেই

 

 

 

সেই ঘরে ঢুকে হাততালি দিলাম

 

 

 

কেউ এলো না

 

 

 

 

আগে কি আসতো 

 

 

 

 

কেউ বাড়ি নেই

 

 

 

 

আমার তুড়ি শোনার কেউ নেই

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *