বাংলা সাহিত্যের সচেতন পাঠকের কাছে মলয় গোস্বামীর পরিচয় দেওয়া অনাবশ্যক। অগ্রজ কবি, উপন্যাসকার, গল্প লেখক। শিল্পের প্রায় সকল বিভাগেই তাঁর সজাগ উৎসাহ ও উপস্থিতি। আমরা তাঁর দরাজ গলার গানেরও সমান ভক্ত। এক সপ্রাণ ব্যক্তিত্ব। Homo sum, humani nihil a me alienum puto এই আপ্তবাক্যের এক জীবন্ত উদাহরণ।
উল্লেখযোগ্য কাব্য গ্রন্থের কয়েকটিঃ স্মৃতিতে সময়ে ছুঁড়ি অলৌকিক জাল, সকালের জবা ও কুসুম, মন খারাপের বিলম্বিত গরু, শ্রেষ্ঠ কবিতা পঞ্চাশ, ইত্যাদি।