Email: info@kokshopoth.com
June 17, 2026
Kokshopoth

শামীম নওরোজ

Aug 7, 2025

শামীম নওরোজ

বর্ষামেয়ে

 

আকাশ জুড়ে মেঘের চাদর

 

কখনো ধীর লয়ে

কখনো প্রখর গতিতে নেমে আসে বর্ষামেয়ে

 

প্রিয় বর্ষা, তুমি প্রকৃতির নান্দনিক কোলাহল

 

ক্ষেতের ভেতর জল জমে

পুকুরে আনন্দে নাচে হাঁসেদের জলীয় জীবন

 

জলতরঙ্গে বাঁজে বর্ষামেয়ের নূপুর

 

কাদামাটি মাখা পথ, মায়াবী আঁচল

 

শিশুরা খেলছে

ভিজে যাচ্ছে খেলার সৌন্দর্য

খেলার আনন্দে পরাজিত বৃষ্টির ঝাঁপান

 

বর্ষামেয়ে জলের প্রেমিকা

আষাঢ়-শ্রাবণে জলপ্রেম করে

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *