Email: info@kokshopoth.com
April 18, 2026
Kokshopoth

বিজয় সিংহ

Apr 17, 2026

 কবিতা

বিজয় সিংহ

#১

ভেনেজুয়েলা 

 

ওরিনাকোয় বঙ্গীয় পদ্ম ভাসিয়েছি 

নক্ষত্রেরা গলে গেলে 

উগো চাভেশের সঙ্গে বিনিময় ছিল 

 

বিনির্মিত এ স্ট্রাকচার 

জন্তুর ভিতরে জন্তু চিৎকার ওঠায় 

কুয়াশায় ছুটে যায় অতিকায় ট্রাক 

 

জ্বলন্তের হিস্ট্রি থেকে ছন্ন লাভা 

যতদূর ছড়িয়ে পড়েছে, তার ফাঁক গলে

তৃতীয় বিশ্বের ক্ষীণ নৃসিংহ মুরারি 

তোমার আগুনে আজ

রেখেছি দুহাত, হায়, জিহ্বা কেন 

নাভি ক্ষতে নামাতে পারিনি

 

#২

হরমুজ প্রণালী 

 

 

গুঞ্জামালা গলে রক্তাক্ত মেঘেরা ফিরেছিল

 

অগ্নুৎপাতকেই যারা সহৃদয় ভাবে, যারা 

প্রসন্ন উৎসার ভেবে বাড়বানলের গুপ্ত 

সুড়ঙ্গে ঢুকেছে 

তাদের বৃন্দগানের সাক্ষী আমি আজ 

 

নিহত ব্রহ্মাণ্ডে নেমে বিপন্ন বিস্ময় 

সহসা ব্যাকুল, তার 

মুখভর্তি কীট, হাতে রুহ্য়ের নিশ্চুপ 

 

হরমুজ প্রণালী সাক্ষী, 

কবন্ধ জাহাজ দোলে 

               মুণ্ডহীন শিশুদের ভারে

1 Comment

  • Ashadharon…..

Leave a Reply to Sreeparna Sengupta Cancel reply

Your email address will not be published. Required fields are marked *