Email: info@kokshopoth.com
February 1, 2026
Kokshopoth

পারমিতা দে দাস

Aug 22, 2025

পারমিতা দে দাস

কাগজ বিক্রেতা

 

আমার শোকের কথা

 খবরে না ছাপা হলেও চলবে।

আমার বুকের বামপাশে সর্ষে দানার মত তিলটা

কোনো পুরুষ ছুঁয়ে দিলে প্রজাপতি হয়ে যায়…

 এই রহস্য গন্ধ লেখো!

 

এই খবর ছড়িয়ে গেলে

কেউ তো একবেলা খেয়ে পরে বাঁচবে।

 

 

 

ছলনাময়ী

 

বিজ্ঞাপনে ছেয়ে গেছে শহর

 হাওয়া অফিস রাখছে না আর কথা।

দূর থেকে দেখি,

 তোমার অধর ছুঁয়ে বৃষ্টি ভিজছে কৌরঞ্জ পাখিটা।

 

 বৃষ্টি কেবলই আমার ঘর ভাসায়…

 জারি করে সতর্কতা।

আমি হাঁটুজলে দাঁড়িয়ে,

জলের সর থেকে তুলে নিই অলিখিত বঞ্চনা।

1 Comment

Leave a Reply to বর্ষা সংখ্যা # ৩ – Kokshopoth Cancel reply

Your email address will not be published. Required fields are marked *