Kokshopoth তীর্থঙ্কর দাশ পুরকায়স্থ kokshopoth Apr 17, 2026 কবিতা তীর্থঙ্কর দাশ পুরকায়স্থ উত্তরাধিকারসাদা দেওয়ালের গায়ে আর্তনাদ আঁকা,বনের গভীরে ঢুকে বিড়ালের মতো পায়েচুরি করা হিংস্র পশুটির অহংকার,তার শেষ গর্জনের চিহ্ন, টান করে রাখামখমলের মতো শান্ত অন্তিম চিৎকার।ঘরে শৌখিন আসবাব, কোণে মায়াবী আলোরবাতি, রবীন্দ্র রচনাবলী, সোফায় তানপুরা,মেহেদি হাসান বাজে, গজলের শান্ত মৃদু সুর,শ্রোতা বলতে আমি আর দেওয়ালের উত্তরাধিকার।রাত এক অরণ্যের মতো; তার যত গলিঘুঁজিদিয়ে ঘুরি আমি আর মেহেদি হাসান।তিনি স্নিগ্ধ দরবেশ, আমি তাঁর কাছে গিয়েচেয়েছি আমার প্রপিতামহের পরিত্রাণ।
3 Comments
Alright, n188game is where it’s at if you want some fast-paced action. Lots of different games to choose from, so you won’t get bored. Give it a go: n188game
Heard good things about futurolacasino, so I decided to check it out. Was not disappointed! Good selection, solid site. Give it a look: futurolacasino
Casinobetarco, eh? Gave it a try last night. Had some decent luck. Site’s easy enough to figure out. Check it out: casinobetarco