Kokshopoth গুচ্ছ কবিতাঃ অলক জানা kokshopoth Jul 24, 2026 গুচ্ছ কবিতাঃ অলক জানা নেশা–পড়াশুনো, গানশোনা ও ঘুরে বেড়ানো।এ যাবত প্রকাশিত গ্রন্থ সংখ্যা- ১১ টি। ১.বাঁশপাতার চিতা(২০১১),২.চোখতীর্থের শুভেচ্ছা (২০১২),৩.পলি ও প্রত্নরোদ্দুর(২০১৮),৪.শঙ্খরাগের ছায়া(২০১৯)৫.কালিদহের সূর্যমুখী ২০২০)৬.এক তপস্যার নাম অপেক্ষা। (২০২৩)৭.ধুলো-মাটির : ৫০ লক্ষ্মীকান্ত।(২০১৯)-সম্পাদিত।৮. ছায়ার নিঃস্বতা (২০২৪)৯.ঈম্বরকণা(২০২৫)১০. পতিত চল্লিশ তারার লেখচিত্র (২০২৫)১১. কৃষ্ণরসায়ন (গদ্যগ্রন্থ)// প্রকাশিতব্য। ১ইন্ধন তুমি শব্দের সঙ্গেঅধিকারপ্রত্যাশাঅভিমান জড়ানো একদম পৃথিবীর বায়ুমণ্ডল। ইতিউতি যত সংঘাত তারউৎস তল্লাশে সেই তুমি,যুদ্ধ নয় আর, তুমি’র মায়াজাল ও ইন্ধন থেকে এ শতক তফাতে হাঁটার পালা। ২কালবেলাছায়াচোখের জলঘাম,রক্তআলো-আঘাতের স্পর্শবোধেআটকে রাখার কোন মন্ত্র অপারগ, কারো জানা নেই। বিরাগে-বিপ্লবে শরীর সমেতপুড়ে গেলে মনও, শূন্যতার সঙ্গে কালবেলার কোন দ্বিতীয় সংসার নেই। ৩পুরস্কারগ্রামে থেকেগ্রামগন্ধী কবিতা লিখে কিচ্ছুটি হল না, মহানগরে বসে এইসব অনুমান লিপি গবেষণাজীবী নামে খ্যাত। পুরষ্কারস্বর্ণাভ মানপত্র, আরো কত কি, এতকিছুর বিপরীতেএকলা পথিক বাউল উদাস, এতদিন যাবৎমনের সায় ও সঙ্গ পুরষ্কারের চেয়ে কম কী ? ৪ব্যক্তিগতবর মানেই একটি জীবন্ত গাছযেখানে পরিযায়ীর বসা বারণবউয়ের এমনিতর মনোভব—উপার্জনফল সঞ্চয়,শ্রীময়ীর একান্ত ব্যক্তিগত। অখণ্ড অধিকারের ভেতর হাঘরে তৃতীয়পক্ষ আশ্রয় নিলেব্যক্তিগত গোঁড়ামি তখন একটি আধিভৌতিক ধারণা, প্রমাণিত— ৫শাড়িইচ্ছের বিরুদ্ধে টানলে দুর্যোধন তকমাপ্রণয়ে কদমপালায় জাড়ালে মুস্কিলাসান কানু। এত মহিমাশাড়ির না জানা থাকলেওরাধা ও দ্রৌপদী হাড়ে হাড়ে বোঝে। ৬সিঁড়িদুটো ধাপ উঠলে নিকটে আকাশদুটো থাপ নামলে নাগালে বিশ্বস্ত মাটি, নীচে না তাকিয়ে উঠতে জানলেঅনিবার্য আকাশ জন্মনেমেপড়া, এক অসুখ পিছুটানযেখানে মৃত্যু আছে কিন্তু আনন্দ নেই।