Email: info@kokshopoth.com
February 1, 2026
Kokshopoth

কবিতা সিরিজঃ আরণ্যক দাস

Nov 21, 2025

কবিতা সিরিজঃ আরণ্যক দাস

জন্ম ও বেড়ে ওঠা খণ্ডিত বাংলার পশ্চিমাংশের উত্তরের মফস্বল রায়গঞ্জে। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড় মঠ) থেকে স্নাতকোত্তর। আধুনিক কবিতার পথে চলতে আগ্রহী। কবিতার ভাষাকে কোনোভাবেই কঠিন করতে চাননা। পছন্দ করেননা অতি রূপক, ব্যাঞ্জনার ব্যবহার। একুশ শতকের দুইয়ের দশকে লেখালেখির শুরু। সম্পাদনা করেন ‘কবিতাভবন’ পত্রিকা।

 

দৃষ্টি 

 

১.

যে পুত্রসন্তান প্রদত্ত প্রবল ক্লেশে প্ৰিয় একজন হয়ে ওঠেন প্রেতিনিস্বরূপা 

 

তিনি বোঝেননা অতি সাধারণকেও 

পেতে চান প্রেতিনির ভালোবাসা।

 

 

২.

প্রেতিনি কি কেবলই ভয়াবহ? নৃশংসও বটে?

ভালো যে বাসতে পারেনা বলেই 

পালিয়ে বাঁচেন প্রতিপদে।

 

 

৩.

ভাই আমার হবু ডাক্তার হয়তো, বলে গেলো 

“এসব কিছুনা, ও অনেক ভালোবাসতে জানতো।”

 

আমার কেবল দীর্ঘ নিঃশাস, রুক্ষ মুখে হাসি

বুকটা চেপে দেয় কেউ

যার চোখ অস্থির, ছোটে এদিক ওদিক, জমেনা বারি।

 

 

৪.

প্রেমমূলক যেকোনো গানই তারস্বরে গাইবার পর 

আমার অবস্থান কারো নজরে আসেনি।

 

-কোথায়?

-গলিতে, একা।

 

 

৫.

চোখ কুঁচকে মিষ্টি হাসি?

আমাকে মুমূর্ষু করে তোলো আহ্লাদী…

 

 

এখন কিছুদিন নীরবে চলা, ফেরা 

আজকের মতো আসি।

8 Comments

  • […] কবিতা সিরিজঃ আরণ্যক দাস […]

    • কী দারুণ! সম্পাদকের কলমে অন্তরের কথা।

  • Darun hoyeche.

    • খুব ভালো লাগলো

      • অনেক ধন্যবাদ কৌশিকদা।

  • ভালো লাগলো

  • সুন্দর

  • শেষের দুটো লেখা বেশি ভাল লেগেছে 🌼🌼

Leave a Reply to ভবানী বিশ্বাস Cancel reply

Your email address will not be published. Required fields are marked *