Email: info@kokshopoth.com
February 1, 2026
Kokshopoth

কবিতাগুচ্ছঃ সৃ শর্মিষ্ঠা

Dec 26, 2025

কবিতাগুচ্ছঃ সৃ শর্মিষ্ঠা

জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।

# ১

উভকামী

 

 

ফাঁকা ঘর

 

একলা চেয়ার

 

নারী বা পুরুষদেহের অপেক্ষায়…

____________________________

 

 

 

 

#২

যা কিছু ন্যাবা সংক্রান্ত 

 

 

গলা ভিজলেও পেট ভরে না, এমন পূর্বাভাসে, জলপান ত্যাগে ক্রমশ হলুদ হচ্ছে সকাল

 

এমন সময় একটি সোনার হরিণ লাফ দিয়ে ছুট দিলে তাকে কন্দছন্দ নামে পিছু ডাকে গতজন্ম। 

 

ন্যাবায় মৃত যুবতীর লাশ মিলেছে সরষে ক্ষেতে। তাকে জনাকয়েক বেনেবৌ খুঁটে খুঁটে বিরক্ত করছে।

 

রাতের পাপে চাঁদের হলুদ জোছনায় বাবার রামায়ণ পাঠ। পাশে বসে ত্রেতা যুগের আহত গরুঢ়, অশোক আনন্দে।

 

আজকের বিশেষ বিশেষ সংবাদ আপাতত এটুকুই…ধন্যবাদ

____________________________

 

 

 

 

# ৩

শোনো আহ্বান 

 

 

— ঘর গোছানো?

— করেছি

 

— রান্নাবান্না? 

— হয়ে গেছে 

    এবার আমি যাই?

 

— কোথায়? 

— দরজার ওপারে দাঁড়িয়ে অনন্ত 

    নির্মম নিস্তব্ধতায়

    আমার অপেক্ষায়…

____________________________

 

 

 

 

 

 

 

# ৪

তুমি আর তোমার অপেক্ষা 

 

 

 

ইচ্ছে করেই দিইনি ঠিকানা 

খবর না দিয়ে 

একদিন সটান চলে যাব তোমার কাছে 

 

শীতে বন্ধ আটঘাট 

ভেতরে তুমি 

আর তোমার অপেক্ষা 

 

আমি তো সেই বিরল সুদূর 

যাকে কাছে পাওয়ার জন্য 

তুমি শীতের রোদের কাছে মানত রেখেছ

তোমার সমূহ চন্দ্রমল্লিকার বাগান

____________________________

4 Comments

  • ভালো লাগলো। অন্য রকম স্বাদ

    • ধন্যবাদ 🙏

  • তাজা কবিতা। মৌলিক। ভালো লাগল।

    • ধন্যবাদ 🙏

Leave a Reply to সৃশর্মিষ্ঠা Cancel reply

Your email address will not be published. Required fields are marked *