Kokshopoth অমিতাভ সেন kokshopoth Apr 17, 2026 কবিতা অমিতাভ সেন #১ভস্মনাভ ইহঋতুর স্পর্শনীয় তিথিপালন মেনে নিয়ে নির্জনেপড়ে থাকবে আগুনঘরের সামনে তোমার এ শরীর ধকল নিতে না পেরে শরীর যখন সারা,ঝরবে তারাআকাশ খালি করে তোমার মুক্তচোখে পৌর্ণমাসী বিভাবে সরল জলের তালে যেন রক্ত চলে গলিময় শরীর পেরিয়ে,ছিঁড়ে ছিঁড়ে গ্রন্থি,কীর্তিনাশার বেঁচে থাকা ভূখণ্ডে ভস্মনাভ উনুনেশরীর শান্ত, স্থির #২উজানে সর্বজনে রাত্রিকালীন ধর্মঝঞ্ঝাটেখোয়াব খণ্ডিত বেহশ্ তে…শ্বাসপ্রবণ জগৎ অপেক্ষাঅগ্নিযুগের ছাই উর্বরা অতএব গুরুত্ব না দিয়ে জলের হৃদয়পুর ধরেঅবস্থানরত সামরিকগণ্ডি পেরিয়ে যাওয়া যাক উদ্-বাহু চৈতন্য হে, এসোমাতবো উজানে সর্বজনে আশ্রয়প্রত্যাশা সব ভুলেসমগ্র পতনের সামনে হোক না কেন রাত, দিনের অনুরূপ অক্ষরে অক্ষরে…ক্ষয়ক্ষতির খেসারত তোদিয়ে থাকে শরীরই সদা #৩পতনের শব্দ তোমার আমার নিয়ত ষড়যন্ত্রেকালি লেগে থাকলো যুদ্ধের দেহের খানিক অক্ষত শুদ্ধ অংশে শুশ্রূষা এখনও যেন শেষমেশ অপেক্ষা করে মরজগতেতবুও ক্ষান্তি থাকতে নেই যুদ্ধের সুন্দর যেন বাজে সুরে একটানা পতনের শব্দ… জলেরও ভিতরেপ্রায় সামরিক নিরজনে #৪নিশানা আকালে পুড়ছে যখন পুড়বে আবারগেল বছরে যেমন পুড়েছিলবারুদে বিতত ঘর… রাষ্ট্রে-রাষ্ট্রেঘটেনি তবু ঘোরতর বিপ্লব, কালোজলে মরে মরীচি উজল কলতানে ঝরেনি শান্তি কখনো শ্রমিকের সাথে সর্বহারারও কি মরেনি দেশ স্বার্থের কৌশলে…লড়ে ভালো সৈনিক সেনাপতির গুণে সূর্যের মুখে কালোআগুনে বসন্ত যে আজি জাগ্রত আগুনেআজ বাদে কাল নিশানা আকালে