Email: info@kokshopoth.com
June 2, 2026
Kokshopoth

তীর্থঙ্কর দাশ পুরকায়স্থ

Apr 17, 2026

  কবিতা

তীর্থঙ্কর দাশ পুরকায়স্থ

উত্তরাধিকার

সাদা দেওয়ালের গায়ে আর্তনাদ আঁকা,

বনের গভীরে ঢুকে বিড়ালের মতো পায়ে

চুরি করা হিংস্র পশুটির অহংকার,

তার শেষ গর্জনের চিহ্ন, টান করে রাখা

মখমলের মতো শান্ত অন্তিম চিৎকার।

ঘরে শৌখিন আসবাব, কোণে মায়াবী আলোর

বাতি, রবীন্দ্র রচনাবলী, সোফায় তানপুরা,

মেহেদি হাসান বাজে, গজলের শান্ত মৃদু সুর,

শ্রোতা বলতে আমি আর দেওয়ালের উত্তরাধিকার।

রাত এক অরণ্যের মতো; তার যত গলিঘুঁজি

দিয়ে ঘুরি আমি আর মেহেদি হাসান।

তিনি স্নিগ্ধ দরবেশ, আমি তাঁর কাছে গিয়ে

চেয়েছি আমার প্রপিতামহের পরিত্রাণ।

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *