Email: info@kokshopoth.com
May 3, 2026
Kokshopoth

কবিতাঃ শ্যামাশিস জানা

May 1, 2026

কবিতাঃ শ্যামাশিস জানা

শ্যামাশিস এ সময়ের একজন উদীয়মান তরুণ কবি। বিভিন্ন পত্রিকায় লিখে চলেছেন। জ্বলদর্চি, ছায়াবৃত্ত, প্রতিভাস ইত্যাদি পত্রিকায় কবিতা লিখেছেন। এবারে কক্ষপথে।

অসুখ

 

দেখে মনে হয় আকাশ থেকে তারা খসে পড়ছে 

ড্রোন কিংবা মিসাইলের ক্রমাগত ছুটে আসা

এই মানব সভ্যতার কৃত্রিম উল্কাপাতের মত

 

যেন এক ঝাঁক নক্ষত্র ছুটে যায় 

অন্য নক্ষত্রদের দিকে

তারা গিলে নেয় সমস্ত কসমিক বিস্ফোরণ,

নৃত্যরত মিসাইলের চোখে মুখে রক্তবিন্দু ছাড়া 

আর কিছু নেই

 

দৃশ্যের ভেতরে প্রবেশ করে দেখি

অসীম ধ্বংস ও লুটতরাজের রঙ 

ছোপ ছোপ হলুদ আর গাঢ় নীলচে কালো,

লিখে রাখি ঘুমন্ত বারুদের অনুবাদ 

ছুঁয়ে দেখি এইসব নৈরাশ্যসূত্র

 

পিঁপড়েরা যেমন হেঁটে যায় সারি সারি

ব্যালেস্টিক পথ ধরে হেঁটে আসে স্মৃতি,

এখন আকাশের দিকে চেয়ে

মনে আসে শুধুই মৃত্যুর প্রসঙ্গ,

আকাশের বুক জুড়ে এইসব 

অহং, অনুমান ও রক্তবিন্দুগুলো

মহাকাশের ক্ষণিক অসুখ ছাড়া কিছু নয়

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *