জন্ম ১৯৫৮। হাওড়া জেলার উদয়নারায়ণপুরের মনশুকা গ্রামে।বর্তমানে থাকেন রামরাজাতলায়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। আশির দশকে কবি হিসাবে আত্মপ্রকাশ। প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৭৫ সালে।প্রথম কাব্যগ্রন্থ ‘নর্তকীর কফিন’প্রকাশিত হয় ১৯৮২ সালে শম্ভু রক্ষিতের ‘মহাপৃথিবী’থেকে।এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০,প্রবন্ধ গ্রন্থ ২টি।গবেষণা পত্র ‘জীবনশৈলী শিক্ষা’।পত্রিকা সম্পাদনা সহ দুই বাংলার নানা পত্র পত্রিকায় নিয়মিতকবিতা,প্রবন্ধ, মুক্তগদ্য,পুস্তক সমালোচনা করে থাকেন।শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয়ের ওপর সংবাদপত্রে নিবন্ধ লেখেন।প্রাপ্ত পুরস্কারের সংখ্যা আট।