Email: info@kokshopoth.com
June 17, 2026
Kokshopoth

অশোক অধিকারীর কবিতাঃ নির্জনতা তোমাকে

Jun 12, 2026

কবিতা
অশোক অধিকারীর কবিতাঃ নির্জনতা তোমাকে

জন্ম ১৯৫৮। হাওড়া জেলার উদয়নারায়ণপুরের মনশুকা গ্রামে।বর্তমানে থাকেন রামরাজাতলায়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। আশির দশকে কবি হিসাবে আত্মপ্রকাশ। প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৭৫ সালে।প্রথম কাব্যগ্রন্থ ‘নর্তকীর কফিন’প্রকাশিত হয় ১৯৮২ সালে শম্ভু রক্ষিতের ‘মহাপৃথিবী’থেকে।এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০,প্রবন্ধ গ্রন্থ ২টি।গবেষণা পত্র ‘জীবনশৈলী শিক্ষা’।পত্রিকা সম্পাদনা সহ দুই বাংলার নানা পত্র পত্রিকায় নিয়মিতকবিতা,প্রবন্ধ, মুক্তগদ্য,পুস্তক সমালোচনা করে থাকেন।শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয়ের ওপর সংবাদপত্রে নিবন্ধ লেখেন।প্রাপ্ত পুরস্কারের সংখ্যা আট

 

 

স্থির হয়ে আছে জল-

অবরুদ্ধ যৌবনে অহঙ্কার শূন্য

তোমাকে বলিনি।

ঝুরি নেমেছে শহর জুড়ে

পিঠের ওপর সবুজ সুড়সুড়ি 

আহ্লাদে ফেটে পড়ছে ভ্রু-যুগল।

রক্তের ভেতর তোমার শূন্যতা

নক্ষত্র নিয়েছি পেড়ে-

অন্ধকারে জ্বালাব প্রেম।

স্পর্শ গুলো একঘেয়ে হারামি

আঙুলের মাথায় শুশ্রূষা 

এসো ধ্বংস। এসো অগ্নিপথ।

চরিত্র দোষে ভীরু সময়ের হাতে

এই অপরাধ গুলো জমা রাখি-

ক্ষমা নয়; ধূসর যাপন।

যৌন দাগ গুলো পিছু ডাকে

স্বপ্নের ভেতর সেই নারী

একদা মাতৃ স্তন মুখে দিত।

এসেছি ক্ষতের কাছে; আমাকে

মনে আছে পথশ্রান্ত মেঘ

এই পথে ভিজেছিল নগ্ন শাড়ি।

চুপ করে বসে আছে রোদ

জানালা ধরেছে পর পুরুষ। তার

কাছে নগ্ন হয়ে বসি; উন্মাদ হাওয়ায়।

কতকাল এই পথে জমে গেছে দেনা

যেখানেই পা রাখি-পাখিদের ডানা

শুকনো স্মৃতির তিরে ঝরেছিল রক্ত বমন।

১০

মুখ গুলো অবিকল পূর্ব পুরুষের-

কারো মুখে স্বেদ-ঘৃণা-বিস্বাদ কোরক

আমাকে তুলে ধরো শুদ্ধ জীবন।

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *