Kokshopoth কবিতাঃ রহিত ঘোষাল kokshopoth May 29, 2026 কবিতাঃ রহিত ঘোষাল জন্ম ১৯৯০। কলকাতা।। কবি ও গদ্যকার। আনন্দবাজার সহ বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। কবিতা গ্রন্থঃ পীড়িত অববাহিকা (২০২৩), জাদু ছত্রাক (২০২৪), বৈদেহী (২০২৫)। গদ্য গ্রন্থ শরীর এক ডুবোজাহাজ (২০২৬)। #১প্রেতাত্মা ও ছাগলের গলার ঘণ্টা মাথার ওপর আকাশ ভেঙেপড়ছে,বিস্ফারিত মৃত্যু অযৌক্তিক,নাম কাটা যাচ্ছে স্কুলে,এঁফোড়-ওঁফোড় হয়ে যাচ্ছে বুক—আজ পৃথিবীর মহাঅসুখ,তবে যদি লাশ সাক্ষী দিতে পারে,জানাবে অসহায় নালিশ,যা কিছু সম্বল সব টেনে এনে রাস্তায়আগুন দিয়েছে যারা বিভ্রান্ত,চিৎকার পুড়েছে প্রধ্বংস খেলাঘরে,ঘণ্টা গলায় ছাগলবাবলাবনে হারিয়েছে ক্লান্ত ডাক,কাঁটাতারের বেড়া ঠেলে ঢুকে আসে হলুদাভ প্রেতাত্মা। #২জটিল উদাসীনতা কতকালের অভিমানঅবিকশিত রয়ে গেছেসম্পর্ক স্থাপন হয়েছেস্থাপন হয়েছে প্রবাহের টানতবু এই ভুল বোঝাবুঝিসাড়ে ন’টার শরণার্থী ট্রেনবৈশাখের বিস্তীর্ণ মাঠবাউল গৃহত্যাগী পথচারীসন্নিকটে এসে সরে যায়সারি সারি স্তম্ভ একা হতে থাকেস্নাত তর্জনী জলাঞ্জলি দেয়আরক্তিম শস্যভূমি