Email: info@kokshopoth.com
April 11, 2026
Kokshopoth

কবিতাঃ পর্ণ দে

Apr 10, 2026

কবিতাঃ পর্ণ দে

নিজের কথায়ঃ

কলেজ স্টুডেন্ট প্রথম বর্ষের ছাত্র

ইতিহাস বিভাগের।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধীনে, নেতাজি নগর ডে কলেজে।

খালি সময় ভালো লাগে

কবিতা পড়তে ছবি আঁকতে, ছড়া লিখতে 

বিশেষ করে কলকাতাকে ঘুরতে বেশি ভালো লাগে। 

#১

আজ মৌসুমের প্রথম বৃষ্টি

 

আজ মৌসুমের প্রথম বৃষ্টি

 

গাছের পাতার নিচে আর উপরে

আমারই চোখের জল—

 

তাই কি,

আজ মৌসুমের প্রথম বৃষ্টি?

 

অবকাশ আসে,

জলফড়িং প্রদীপ জ্বালায়।

 

কখন শ্মশানে সকাল হল?

ভোররাতে বৃষ্টি?

কখন ছাইয়ের ওপর জল পড়ল?

 

তাহলে কি,

আজ মৌসুমের প্রথম বৃষ্টি?

 

#২

চার লাইনের সংসার

 

আমি তোমার কাছে, একটা সংসার চেয়েছিলাম, 

 

তুমি আমায় তাই দিলে-

সঙ্গে দিলে একটি সন্তান, 

মুখে অ্যাসিড, শিরা কাটা হাত।

 

 

 

 

 

#৩

যাদের আমি দেখেছিলাম রাস্তায়

 

“যাদের আমি দেখেছিলাম রাস্তার ফুটপাতে ভিক্ষা করতে, 

তারা আজ বৃষ্টির রাতে, খোলা চুলে, শরীর নিয়ে দাঁড়িয়ে।”

 

 

কবিতার খাতা,

 ফুটো করে-

স্বপ্ন দেখি মৌমাছি হবার-

বাউল হয়ে পৃথিবী খাবার।

 

ওই রে কবি দল, বল-বল না?

 কবীর, কবীর।     

4 Comments

  • ❤️ very nice

  • লেখক এর বয়স আর লেখার অভিজ্ঞতার মিল পাওয়া যায় না. এক কথায় সে অসম্ভব ভালো লেখে

  • আরো এগিয়ে যা….♥️

  • আরো এগিয়ে যা….

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *