Email: info@kokshopoth.com
February 1, 2026
Kokshopoth

পাঁচটি কবিতাঃ মোঃ আব্দুল রহমান

Jan 2, 2026

পাঁচটি কবিতাঃ মোঃ আব্দুল রহমান

জন্ম  ১৯৯২, মুর্শিদাবাদ জেলার  কাশিমনগর গ্রামে। ছেলেবেলা থেকে লেখালেখির হাতে খড়ি। নতুন গতি, কলম, নয়া জামানা, আপনজন, দিনদর্পন ইত্যাদি পত্রিকায় কবিতা প্রকাশিত । ইংরেজিতে স্নাতকোত্তর । বর্তমানে বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক হিসেবে কর্মরত। প্রকাশিত কাব্যগ্রন্থ- স্মৃতির মেলা, অনুভূতির পেখম, মানবতার শেষ প্রান্তে, সময়ের রঙবেরঙের সিঁড়িতে, এবং গল্পগ্রন্থ- ইচ্ছেডানা।

#১

প্রেম 

 

প্রেম দুটি নদীর মধ্যস্থলের পাড় 

কখনো প্রেমিক উবচে পড়ে 

তো কখনো প্রেমিকা!

 

#২

আবদার 

আবদার একটি রঙিন মানচিত্র 

রং দিয়ে ভরালেও 

মন ভরে না!

#৩

আশ্রয় 

 

মাটির বুক শ্রেষ্ঠ আশ্রয়স্থল 

তুমি কাঁদলে, সেও কাঁদে 

তুমি ব্যথা পেলে, সেও।

 

#৪

অন্ধকার 

 

সবচেয়ে সেরা অন্ধকার সেইজন

যে চলতি পথে ছেড়ে দেয় 

নির্জন নিস্তব্ধতায়!

 

#৫

আবেগ 

 

আবেগের ঘরে আগুন জ্বলে 

যার মায়া বেশি সে পোড়ে বেশি 

যার মায়া কম, সে বড়ই নির্দোষ!

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *