Kokshopoth গুচ্ছ কবিতাঃ অমিতাভ সেন kokshopoth Nov 21, 2025 গুচ্ছ কবিতাঃ অমিতাভ সেন জন্ম: ১৯৬৮। বর্তমান সময়ের একজন অগ্রগণ্য কবি।‘রেখায় লেখায় : ইতি অমিতাভ সেন ‘ (২০১৯), ‘ছড়া জোড়া মন’ (২০২০), ‘চতুর্দশপদী অন্তরিন ‘ (২০২১), ‘চতুর্দশপদী ক্রমবর্ধমান ‘ (২০২২), ‘আজানে আহ্নিকে ‘ (২০২৩), ‘ঝরে জল ‘ (২০২৩), ‘ফারাক ‘ (২০২৪) — সাতটি পদ্য গ্রন্থে অমিতাভ সেন নানা পথে যাত্রারত। ‘রোববার ডিজিটাল ‘, ‘বান্ধবনগর’, ‘কবিতা বুলেটিন’, ‘আবহমান বাংলা ওয়েব পত্র’ , ‘চার নম্বর প্ল্যাটফর্ম ‘, ‘বল্মীক’ ইত্যাদিতে এ যাবৎ অমিতাভর পদ্য আলোচিত ও প্রকাশিত। ‘The Antonym – Global Literary Magazine ‘ – এ প্রকাশিত ওঁর অনূদিত ছোটগল্প ‘ Raghunandan’s Death Report’। #১জগদ্ধাত্রী বারে বারে একটা শরীরের দায় যখন প্রাণ ধরে রাখানিশ্চিত জেনে শরীরের খামতি,লাভ কি প্রাণের দখল করে রেখে শরীর আর! মরজগতের মহাফেজখানাতরঙ্গে বিলীন জলে পড়লে জল স্ফীত বা ক্ষীণ, বাসনাকঠিননির্মোকে জন্মে পলি চিরস্বাধীন… ধর্মঘ্রাণে রচে হত্যা উপাখ্যান ঘৃতসিক্ত শবে,ধরা দেন জগদ্ধাত্রী বারে বারেধরাতলে নেমেনিয়ে নাম নানা, নানা উপচার… #২আলোর অলংকার সূর্য কি জ্বলে উঠল না সেদিন কবিতার উত্তাপে অতিমাত্রায়? দুপুরের ক্ষণিক ছায়াহীনতাডুবতে কি দেয় নি কশাহতকে? কতটা শক্তি ধরে গুলিপ্রপাত পোড়াতে বারবার শব্দখামার? অস্থির চেয়ে অনামুখোপানে কিহারাব আলোক নগ্ন নির্বাসনে? সওয়ালে কম্পমান অন্ধকার দেখবে কবে আলোর অলংকার? #৩কবিতার ভাড়াঘরে নিম্নাঙ্গজুড়ে পাথরে পাথর জোয়াল ঠেকেছে বুকে,জীবন সদ্য মাটিতে মিশেছে,ছুঁয়েছে প্রাণের ভিতে কামারের নিরঙ্কুশ আঘাতে বালিকাহাতে সন্ধে নামে,ধরেপাঁজর আঁকড়ে,স্নায়ু ঘিরে নিপুণ ঠাটে ওঠেনামে ওংকার,ভিজেছে রোদেনীলিমাশীতল চড়ুইডানা শান্ত ঊরুদ্বয়,নিরুপদ্রব যুগলস্তনে জোছনাএলানো,কম্পনকাতর দাহজমি পেরিয়ে সাম্রাজ্যেউজল,কবিতার ভাড়াঘরে #৪পিতা নোঽসি মর্গের দ্বারে যে আশ্রয় হারাল মাল্য, বাঁচল ফের ঽঅন্য দেহে,আপন্ন দানে যাচ্যমান ছিল জীবন যার,সেক্ষণে দূর নিকট সব ছেড়ে,নিল বিদায় বিগতপ্রাণ হলে প্রেম থাকে শরীর, অখণ্ড স্মৃতি,ভক্ত যা ভাগ করে নেয় বিত্তে ছিল না তব মতি পিতা নোহসি…ছিল না ক্ষোভ ছিল বুকে ঘর,শান্তির #৫ কৃষিঘর হারিয়ে নয়ন মেলার আলোয়,অন্ধকারেনদী নিষ্প্রবাহ…ওষ্ণ পুষ্পকোলে অনায়াসে কাঁপে কৃষিঘর অচেনা কথালাপে,শিউরেওঠে রক্তমাটি,জমা জল… খেতের অন্দরে আঘাতে অধীর জলে মাছেরা লড়াই করেচলে অহরহ, তারায় নিকোনো আলিম্পনে যে বাজালে বাঁশিছন্দে সাজে মধুময় সন্ধেতারও আনন্দ যেন সমারোহে সমাহিত
1 Comment
[…] গুচ্ছ কবিতাঃ অমিতাভ সেন […]