Email: info@kokshopoth.com
February 1, 2026
Kokshopoth

তন্ময় ভট্টাচার্য

Aug 22, 2025

তন্ময় ভট্টাচার্য

বিপর্যয়

 

সম্ভ্রান্ত ঘটনাগুলি। খুঁড়ে খুঁড়ে প্রতিষ্ঠা পাওয়ার

অভ্যেস জন্মেছে, গায়ে উঠে পড়ছে নমস্য মাদুলি

 

খানিক ঘটনাচূর্ণ চুপিসারে অন্যদের ভাতে

মিশিয়ে দেওয়া কি, গ্রাসে ও পাচনে যেটুকু অন্তর

 

বড়ো হয়ে দেখা দিচ্ছে, বিনাপ্রশ্নে মেনে নেওয়া আর

সম্ভব হল না; প্রশ্ন করামাত্র তুমি বিপর্যয়

 

 

 সন্তানপথ

 

কবে থামবে এই কান্না— তাঁর দিকে তাকিয়ে ভাবি

ক্যালেন্ডার দিয়ে এর পরিমাপ সত্যিই কি সম্ভব

যখন প্রতিটা মাসই যে-কোনো মাস, প্রতিটা দিনই

নির্দিষ্ট ও বদ্ধ, দিনবদলের কোনো লক্ষণই নেই

কান্নাও কি থামবে—এই প্রশ্নে বিপ্লব আরও বেড়ে যায়

ভিজে রইল সন্তান, পথ, অহৈতুকী মা তোমাদের

1 Comment

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *