আলুথালু অতি প্রাচীন বিসর্গচিহ্নের মত পাথুরে টিলাগুলো চারপাশ জুড়ে শুয়ে আছে যেন চিরবসন্তের আড়ালে অবসাদের স্নায়ুরেখা বেয়ে ওঠানামা করে চলেছে, উচ্চ ও নিম্ন মধ্যবিত্তের আশা আকাঙ্খার জীবনবাদী দর্শনধারা। ধরিত্রীর বুক থেকে মুছে যেতে যেতে, আদিমতার খাতিরে টিঁকে গেছে কোনমতে।